• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা

বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে অভিযান পরিচালনা করে মেসার্স তাওহীদ ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই আড়ৎ কে ২ লক্ষ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ব্যবসা-বানিজ্য শাখার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। শনিবার (৭ মার্চ) বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিএমএসআর আলিফ, ইমন হোসেন ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
শনিবার দুপুর থেকে জামালপুর সদর উপজেলার নান্দিনা গো-হাটি বাজারের ভিন্ন ভিন্ন ৮টি খাবারের দোকান ও প্রতিষ্ঠানের কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। এ সময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপদানের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরে মেসার্স তাওহীদ ট্রেডার্স ও মেসার্স ভাই ভাই আড়ৎ এ চিনি মিশ্রিত গুড়, ভেজাল হাইড্রোজ, পঁচা নালী ও গুড় বীজ ব্যবহারের কারণে প্রতি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা করে মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ বলেন, হাইড্রোজ একটি শিল্প কারখানায় ব্যবহৃত রাসায়নিক, যা খাদ্যে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। কিছু অসাধু ব্যবসায়ী মুড়ি, চিড়া, নুডলস বা আটা সাদা ও আকর্ষণীয় দেখাতে এটি ব্যবহার করে। এই রাসায়নিক মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ধীরে ধীরে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। নিয়মিত গ্রহণ করলে শ্বাসকষ্ট, পাকস্থলীর সমস্যা, মাথা ঘোরা এবং এলার্জির ঝুঁকি বাড়ে। দীর্ঘ মেয়াদে এটি লিভার ও কিডনির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ নিরাপদ খাদ্য আইন অনুযায়ী খাদ্যে এমন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার একটি শাস্তিযোগ্য অপরাধ। ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে আজকের অভিযানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আমাদের উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়, বরং নিরাপদ খাদ্য নিশ্চিত করা। আমরা ব্যবসায়ীদের আইন মেনে নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য উৎপাদন ও বিক্রির আহ্বান জানাই।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।