• বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বকশীগঞ্জে জেলা প্রশাসকের দপ্তর পরিদর্শন ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ জামালপুরস্থ ইসলামপুর সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রতিযোগীতা, আলোচনা ও পুরস্কার বিতরণ জামালপুরে দুইটি গুড়ের দোকানকে ২ লক্ষ টাকা জরিমানা জামালপুরে শুভ পাঠানের নেতৃত্বে জিয়া সাইবার ফোর্সের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত জামালপুরে নিরাপদ খাদ্যের গুরুত্ব বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে বিএনপির ব্যানার-ফেস্টুন পুড়িয়ে ফেলা ও দোকান ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত সাহিত্যাঙ্গনকে উচ্চতায় তুলে ধরেছেন তালাত মাহমুদ শেরপুরে কবি সংঘের স্মরণসভায় বক্তারা জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত জামালপুরে আইনজীবী সমিতির নব-নির্বাচিত কার্যকরী পরিষদের শপথ গ্রহণ

জামালপুরে সংঘর্ষের ফুটেজ সংগ্রহ করতে গিয়ে দুই ক্যামেরাপার্সন আহত ক্যামেরা ভাংচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফাকা গুলি

 

সাইমুম সাব্বির শোভন:
জামালপুরে ত্রাণ বিতরণের তালিকা তৈরী নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় ইন্ডিপেনডেন্ট ও সময় টিভির ক্যামেরাপার্সনসহ উভয়পক্ষের ২০ জন আহত হয়ে০েছ। এসময় সময় দুইটি ক্যামেরা ভাংচুর করা হয়। ৩ রাউন্ড ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, করোনায় কর্মহীন মানুষের জন্য ত্রাণ বিতরণের তালিকা তৈরী নিয়ে সন্ধ্যার পর জামালপুর পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন ও আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে গণমাধ্যম কর্মীরা সংঘর্ষের ফুটেজ সংগ্রহ করতে গেলে উভয় লোকজন ইন্ডিপেনডেন্ট ও সময় টিভির ক্যামেরাপার্সনদের বেধড়ক মারপিট ও ক্যামেরা দু’টি ভাংচুর করে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২০ জন আহত হয়। এসময় ৩ রাউন্ড ফাকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আহত ক্যামেরাপার্সনসহ অন্যান্যরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

ক্যামেরা ভাংচুর ও ক্যামেরাপার্সনদের মারপিটের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।