• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি রৌমারী বিওপি’র অভিযানে ০২ জন আসামীসহ ৪৫২ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং ০.৫ গ্রাম হেরোইন আটক

প্রেস বিজ্ঞপ্তি:

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় গত ০৭ জুন ২০২০ তারিখ বিকেল আনুমানিক ১৭০০ ঘটিকায় রৌমারী বিওপি’র সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ০৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৯/এমপি হতে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ধনারচর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন আসামীসহ ৪৫২ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০.৫ গ্রাম হেরোইন, ০১ টি মোটর সাইকেল এবং ০১টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য-৩,১৭,৬০০/- টাকা। আটককৃত আসামীদের নাম ও ঠিকানা: মোঃ আজাদ হোসেন (৪০), পিতা-মৃত নুরুল হুদা, গ্রাম-দক্ষিণ আলগারচর এবং মোঃ কামাল হোসেন (৩৮), পিতা-মৃত কাছিম উদ্দিন, গ্রাম-উত্তর আলগারচর, উভয়ের পোস্ট-যাদুরচর, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। উক্ত আসামীদ্বয় রাজিবপুর-রৌমারী এলাকায় “মাদক স¤্রাট” হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন যাবৎ মাদকের ডিলার হিসেবে কাজ করে আসছে। রাজিবপুর-রৌমারী ছাড়াও তারা ঢাকা-গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে মাদক পাচার করে আসছে বলেও জানা যায়। তাদের আটক হওয়ার এ সংবাদে এলাকাবাসীর মাঝে উৎফুল্লভাব দেখা গেছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ মালামালসহ রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির প্রতিফলন ঘটাতেই জামালপুর ও রাজিবপুর-রৌমারীর ৭২ কিঃ মিঃ সীমানা মাদকমুক্ত রাখার দৃঢ় প্রত্যয়ে বদ্ধপরিকর জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

এস এম আজাদ
পরিচালক
অধিনায়ক
০১৭৬৯-৬০৩৩২০


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।