ফজলে এলাহী মাকাম
ঃ
জামালপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে অনুষ্টিত মতবিনিয়ম সভায় জেলা প্রশাসক মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া । এ সময় অন্যা্ন্যদের মাঝে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট বাকী বিল্লাহ,পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম,সদর উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী সহ আরো অনেকে।
এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া বর্তমান সরকারের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন,সরকারী সেবা সমূহ প্রান্তিক পর্যায়ে মানুষের মাঝে পৌছে দিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকল শ্রেণী পেশা মানুষের পাশাপাশি বিভিন্ন দপ্তরের সমন্ময়ের মাধ্যমে জেলার সার্বিক উন্নয়নে সহযোগীতার করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
-এর আগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া জামালপুর জেলায় আগমন উপলক্ষে সার্কিট হাউজে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ইমরান আহমেদ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
এসময় বিভাগীয় কমিশনার মহোদয়কে জেলা পুলিশ, জামালপুর এর একটি সুসজ্জিত চৌকস পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন।