• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

করোনা ভাইরাস থেকে মুক্ত হতে জামালপুর স্যানেটারি ও টাইলস মালিক সমিতির উদ্যোগে হাত ধোয়ার ব্যবস্থা গ্রহন

 

এম.এফ.এ মাকাম ॥
জামালপুরে করোনা ভাইরাস থেকে মুক্ত হতে হাত ধোয়ার অংশ হিসেবে শহরের পাঁচটি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করেছে স্যানেটারি ও টাইলস মালিক সমিতি জামালপুর জেলা শাখা। শনিবার ২১ মার্চ বিকালে শহরের পুরাতন পৌরসভা গেট,লম্বাগাছ,ভকেশনাল মোড়,পাঁচরাস্তা বকুলতলায় পথচারীদের জন্য করোনা ভাইরাস থেকে মুক্ত হতে হাত ধোয়ার অংশ হিসেবে শহরের পাঁচটি স্থানে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়। এ সময় পুরাতন পৌরসভা গেট সংলগ্ন এলাকায় একটি হাত ধোয়ার পানির ট্যাংকি,সাবান এর ব্যবস্থার উদ্ভোধন উপলক্ষে বক্তব্য রাখেন স্যানেটারি ও টাইলস মালিক সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি মতিউর রহমান,সাধারন সম্পাদক নূর মোহাম্মদ সাদি,সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম,প্রচার সম্পাদক নাজমুল হুদা সহ আরও অনেকে। পথচারীরা করোনা ভাইরাস থেকে মুক্ত হতে পরিস্কার পরিচ্চন্নতার অংশ হিসেবে স্যানেটারি ও টাইলস মালিক সমিতি জামালপুর জেলা শাখার এই অয়োজনে সকলকে সহযোগীতার পাশাপাশি এই করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হবার আহ্বান জানান। সেই সাথে আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকলকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।