• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মাদারগঞ্জে তালাকপ্রাপ্ত গৃহবধূর বিদ্যুৎপিষ্টে মৃত্যু! একই পরিবারে আহত-৪ বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার

জামালপুরে তীব্র দাবদাহে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির খাবার পানি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

ফজলে এলাহী মাকামঃ
জামালপুরে তীব্র দাবদাহে অতিষ্ঠ পথচারী, রিকশাওয়ালা ও শ্রমিকদের মাঝে খাবার পানি ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
সপ্তাহব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে  মঙ্গলবার দুপুরে জামালপুর শহরের মির্জা আজম চত্বর, বাস টার্মিনাল, শেরপুর ব্রীজ, দয়াময়ী মোড়, ফৌজদারি মোড়সহ  বিভিন্ন স্থানে পথচারীদের মাঝে খাবার পানি, জুস, স্যালাইন, ক্যাপসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
 এ সময় উপস্থিত ছিলেন দোস্ত এইডের হেড অব একাউন্টস এন্ড এডমিন কহিনুর আলম, প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম বুলবুল ,সাংবাদিক ফজলে এলাহী মাকাম ,মাহাবুবুব রহমান জিলানী সহ আরো অনেকে।
উল্লেখ্য, দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশনায়  নিরাপদ পানি ও স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্র বিমোচন, ঘর নির্মাণ, প্রতিবন্ধী পূণর্বাসন, দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন ধরণের ৩২ টি প্রোগ্রামে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করে আসছে।
এ বিষয়ে দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি মানবতার কল্যানে কাজ করে থাকে। যে কোন দূর্যোগে মানুষের পাশে থেকে বিনামূ্ল্যে সহযোগীতা করার পাশাপাশি একটি সুখী ,সমৃদ্ধশালী,প্রযুক্তি নির্ভর আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।