• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত জামালপুরে এসএসসি,দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত

ফজলে এলাহী মাকাম,জামালপুরঃ
সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার (১ মে) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা শ্রমীকদল।
শুক্রবার ১ মে বিকালে শহরের শফির মিয়ার বাজার থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা শ্রমিক দলের সভাপতি শেখ আব্দুস সোবহান, জেলা যুবদলে সদস্য সচিব সোহেল রানা খান সহ আরো অনেকে।
 এ সময় বক্তারা বলেন, শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য ও শ্রমিকদের কাজের কর্মঘন্টা নির্ধারণ, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার, প্রশাসনসহ সবাইকে সচেতন থাকতে হবে উল্লৈখ করে শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তাদের পারিশ্রমিক পরিশোধ করা হয় সেদিকে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।