• শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান লেবুর দাফন সম্পন্ন!

জিএম সাফিনুর ইসলাম মেজর,বকশীগঞ্জ(জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লেবুর (৪৮) দাফন সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার বেলা ১১ টায় আইরমারী গ্রামের মাদ্রাসা মাঠে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জানাযা নামাজে বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, বকশীগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মো. আখতারুজ্জামান,  সাবেক পিপি মাহফুজুর রহমান মন্টু, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর,মরহুমের বড় ভাই মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম , মুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা বিএনপির আহবায়ক ফকরুজ্জামান মতিন সহ বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ অংশ গ্রহণ করেন।

এর আগে ১০ মার্চ ভোরে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান লেবু। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।

                                                        


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।