• শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ )বিজিবি’র রৌমারী, বালিয়ামারী ও হিজলামারী বিওপি’র “মাদক বিরোধী বিশেষ অভিযান” এ ০২ জন আসামীসহ ২,৩২,৮৯০/- টাকা মূল্যের ৬৬৬ (ছয়শত ছেষট্টি) পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

প্রেস বিজ্ঞপ্তি:

 

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ, এসইউপি এর সার্বিক দিক নির্দেশনায় গত ১২ মার্চ ২০২০ তারিখ রাত আনুমানিক ২১৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন রৌমারী বিওপি’র হাবিলদার মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে ০৪ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬৩/এমপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চর বামনেরচর এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫,৩০০/- টাকা মূল্যের ৮৩ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ০১টি মোবাইল ফোনসহ মোঃ সালাম ফকির (৪৯), পিতা-মোঃ আবু বক্কর, গ্রাম-চরবামনেরচর, পোস্ট ও উপজেলা- রৌমারী, জেলা-কুড়িগ্রামকে আটক করতে সক্ষম হয় এবং অদ্য ১৩ মার্চ ২০২০ তারিখ সকাল আনুমানিক ১১৫০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার অধীনস্থ রাজিবপুর উপজেলার আওতাধীন বালিয়ামারী বিওপি’র সুবেদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ০৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৭২/এমপি হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিবিরডাংগীপাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১,৮১,১৯০/- টাকা মূল্যের ৪৯৫ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০২টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৮৯০/- টাকাসহ মোঃ রমজান আলী (২১), পিতা-মোঃ গোলাম হোসেন, গ্রাম-নটানপাড়া, পোস্ট ও উপজেলা রৌমারী, জেলা-কুড়িগ্রামকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করতঃ মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অদ্য সকাল আনুমানিক ১০০০ ঘটিকায় হিজলামারী বিওপি’র হাবিলদার মোঃ আব্দুল জলিল এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল সীমান্ত পিলার ১০৬৫/২-এস হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চরফুলবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ২৬,৪০০/- টাকা মূল্যের ৮৮ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। উক্ত ৮৮ পিছ ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হবে যা পরবর্তীতে ধ্বংস করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।