• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

জামালপুর শহরের লম্বাগাছ সংলগ্ন পৌরসভার রাস্তা জোর পূর্বক দখলের পায়তারা ॥ থানায় জিডি

 

স্টাফ রির্পোটার :
জামালপুর শহরের ষ্টেশন রোডস্থ লম্বাগাছ সংলগ্ন এলাকায় পৈতিকসূত্রে প্রাপ্ত জমি ও পৌরসভার নামে দানকৃত রাস্তা জোরপূর্বক দখল ও প্রাণনাসের হুমকিতে জীবনের নিরাপত্তা চেয়ে জামালপুর সদর থানায় সাধারন ডায়েরি করেছে মৃত ইমান আলীর মেয়ে খালেদা আক্তার কল্পনা নামে এক গৃহিনী।
থানার সাধারন ডায়েরি সূত্রে জানা যায়,জামালপুরের সিংহজানী মৌজায় মধ্যে বিআরএস খতিয়ান নং-২৫০১,১৪২৮ বিআরএস দাগ নং ৮২৭১,৮২৭৬ এ জমির পরিমান ৩.২০ শতাংশ জমি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসতেছে। তবে এ নিয়ে একই এলাকার চিহ্নিত ভূমিদস্যু মৃত তারা মিয়ার ছেলে মোঃ তুষার আহমেদ কালা,মোঃ মানিক মিয়া,মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ রতন,মোঃ রনি সর্ব সং ষ্টেশন রোড় পূর্ব বিরোধের জের ধরে খালেদা আক্তার কল্পনার বাড়ি-ঘর সহ চলাচলের রাস্তা জোরপূর্বক দখলের পায়তারা করে আসছিল।

তারই অংশ হিসেবে গত ২১ মার্চ দুপুরে তারা জোর পূর্বক চলাচলের রাস্তায় বাঁশের খুটি দিয়ে যাতায়াত বন্ধ করে দেয়। এ বিষয়ে খালেদা আক্তার কল্পনা ও তার ভাই বোন মিলে বাধা দিতে গেলে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে । ও তাদের প্রাণে মারতে আসলে তাদের ডাক চিৎকারে আশাপাশের লোকজন চলে এসে তাদের উদ্ধার করে। এ সময় তারা খালেদা আক্তার কল্পনা ও তার পরিবারের লোকজনকে মারধর ও উচ্ছেদ করার হুমকী প্রদান করে। এ নিয়ে খালেদা আক্তার কল্পনার ছোট বোন উম্মে শামিমা ওই রাস্তা দিয়ে নিজ বাড়িতে ফেরার সময় তুষার আহম্মেদ এর ফুপুর তিন তলা বাড়ির বারান্দা থেকে ময়লা পানি তার মাথার উপর ফেলে দেয়। ফলে তার সারা শরীর ময়লা পানিতে ভিজে যায়। বর্তমান সভ্য সমাজে এরূপ জঘন্যতম আচারন অনেকটাই পীড়াদেয় তাদের।

এ ব্যাপারে পূর্বেও পৌর প্যানেল মেয়র রাজীব সিংহ সাহা,পৌর সভার সারবেয়ার এনামুল ও আরিফ,স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ ও সাংবাদিকদের নিয়ে আপোষের প্রস্তাব দেওয়া হলেও তারা কলহ প্রবন হবার সুবাদের গায়ের জোরে জোরপূর্বক জমি ও পৌরসভার চলাচলের রাস্তা দখলের পায়তারা করে কয়েকটি পরিবারটিকে প্রাণনাসের হুমকী প্রদান করে যাচ্ছে প্রতিনিয়তই। এ ব্যাপারে জামালপুর সদর থানায় সাধারন ডায়েরি করে (যার নং ৯৬৮ জামালপুর ২১-০৩-২০২০) প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অনুুরোধ জানিয়েছে ভুক্তভোগী পরিবারটি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।