• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে ঈদুল আযহা উপলক্ষে সড়কে আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ অভিযান পরিচালিত জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন

জামালপুরে কোভিড-১৯ মোকাবেলায় ত্রাণ পরিস্থিতি নিয়ে জেলা বিএনপি’র সাংবাদিক সম্মেলন

এম.এফ.এ মাকাম :

জামালপুরে কোভিড-১৯ মোকাবেলায় ত্রাণ পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে জেলা বিএনপি।

সোমবার   দুপুরে শহরের স্টেশন রোডস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন এতে লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে জানানো হয় করোনা ভাইরাস সংক্রমনের শুরু থেকেই বিএনপির পক্ষ থেকে ত্রাণ ও লিফলেট বিতরণ করা হয়েছে, সেইসাথে সরকার দলীয় বিভিন্ন জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের বিরুদ্ধে ত্রাণ আত্মসাতের অভিযোগ করা হয়। এ সময় বিএনপি নেতা অ্যাডভোকেট গোলাম নবী, গোলাম রব্বানী, শফিকুল ইসলাম খান সজিব, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদিকবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।