• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে আরো একজন করোনায় আক্রান্ত I

 দেওয়ানগঞ্জ সংবাদদাতা :
দেওয়ানগঞ্জে আর একজন করোনায় আক্রান্ত  হয়েছে। তার বাড়ী দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ ইউনিয়নের পূর্ব কলাকান্দা গ্রামে । তার বয়স ২৭ বছর । সে নারায়ণগঞ্জ  ফেরত এবং গার্মেন্টস কর্মি।
 আজ বৃহস্পতিবার সন্ধা সন্ধার  দিকে ময়মনসিংহ
মেডিকেল কলেজ হাসপাতালর পিসিয়ার ল্যাব থেকে  পাঠানো প্রতিবেদনে  একজনের   করোনা পজিটিভ  আসে।
উপজেলা  স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে  গত ৬ মে  সে সর্দি-কাশিসহ অন্যান্য উপসর্গ নিয়ে স্বাস্থ্য বিভাগে আসলে তার নমুনা পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সৈয়দ আবু আহমেদ সাফী বলেন তাকে  আজই জেলা স্বাস্থ্য বিভাগের আইসোলেশন সেন্টারে পাঠানো হবে।আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইন এ রাখা হবে ।  রোগীর সাথে সংশ্লিষ্টদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হবে।
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া বলেন। আজ রাতেই সব ব্যাবস্থা করা হবে তাকে নিয়ে আসার জন্য অ্যাম্বুলেন্স রওনা হয়ে গেছে ।আমি জেনেছি যে সেখানে বসতি কম আশেপাশের ঘড় বাড়ী লক ডাউন করা হবে।
 এই উপজেলায়  এর আগে মোট  ছয়জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট সাতজন এই উপজেলায় করোনায় আক্রান্ত হলো। দুই জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন একজন মারা গেছেন। বাকিরা জেলা স্বাস্থ্যবিভাগের আইসোলেশন সেন্টারে আছেন ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।