• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত  জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারের মাঝে চেক হস্তান্তর জামালপুরে জেলা সড়ক নিরাপত্তা কমিটির যানজট নিরসন সংক্রান্ত সভা অনুষ্ঠিত  জামালপুরে ড.নিলোফার চৌধুরী মনি এমপিকে সংবর্ধনা দিলেন এম.শুভ পাঠান জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহার বাস্তবায়নের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত 

জামালপুর দেওয়ানগঞ্জে পৃথক দুটি অভিযানে জরিমানা

তানভীর আহমেদ হীরা:

জামালপুর দেওয়ানগঞ্জ চিকাজানি ইউনিয়নের ফুটানিবাজার ঘাটে অবৈধ ভাবে যমুনা নদী থেকে বালু উত্তোলন ওকরোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি অমান্যর দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা আদায়।

( ১৮ মার্চ) সোমবার দুপুরে চিকাজানি ইউনিয়নের ফুটানি বাজার ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামানের ভ্রাম্যমান আদালতে বালু মহল ও বালু ব্যাবস্থাপনা আইন ২০১০  ধারায় এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । এছাড়াও দেওয়ানগঞ্জ বাজারে করোনা প্রতিরোধে পৃথক আরো দুটি ভ্রাম্যমান আদালতে দন্ডবিধি১৮৬০ ও ২৬৯ ধারায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য সুরক্ষা বিধি অমান্য করার দায়ে ৭হাজার টাকা জরিমানা করা হয় । মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুজ্জামানের জানান,কেউ আইন অমান্য করে বালু উত্তোলন করলে কঠোর পদক্ষেপ নেয়া হবে। বালু উত্তোলন বন্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে । এছাড়াও করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিধি অমান্য করে কেউ ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

এই অভিযানে উপস্থিত ছিলেন   চুকাইবারি ইউনিয়নের চেয়ারম্যান সেলিম খান দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ সদস্য প্রমুখ ।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।