• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

দেওয়ানগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

দেওয়ানগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি :
জামালপুরের দেওয়ানগঞ্জ পাররামরামপুর ইউনিয়নে গত  কাল ৯ জুন মঙ্গলবার রাতে  স্বামীর হাতে  এক স্ত্রী খুন হয়েছে বলে যানা গেছে ।  নিহতের নাম মনিরা বেগম (৩৫)  পিতা : মতিউর রহমান গ্রাম আমখাওয়া । ঘাতক স্বামীর নাম শফী আলম ( ৪০) পিতা মনসুর আলি বানিয়া পারা নতুন গ্রাম । গত রাত আনুমানিক দশটার দিকে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।  ঘাতক স্বামীকে গ্রেফতার করে দেওয়ানগঞ্জ  মডেল থানা হাজতে প্রেরণ করা হয়েছে ।  তাদের সংসারে দুটি মেয়ে আছে একজনের বয়স ৫ বছর আরেকজনের বয়স ২ বছর ।
স্থানীয় সূত্রে জানা গেছে গত কাল  মঙ্গলবার সকালের দিকে গরুকে খাবার দেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় এরই রেসধরে  গতকাল রাত আনুমানিক ১০ ঘটিকার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী মনিরা বেগমকে  কোদাল দিয়ে মুখে এলোপাতারি আঘাতে  হত্যা করে ।
নির্মম লোমহর্ষক ভাবে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
দাম্পত্য কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে এলাকাবাসীর ধারণা । তবে উভয় পরিবারের আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের মাঝে কোন দাম্পত্য কলহ বা ঝগড়া ঝাটী কখনো হয়নি ।
 নিহত মনিরা বেগমের পিতা মতিউর রহমান বলেন
 তার মেয়েকে তার জামাই  নির্মম ভাবে খুন করেছে ।  পারিবারিক কোনো ঝগড়াঝাঁটি  ছিলনা বলে জানান তিনি । এর আগেও  তার জামাই একটি বিয়ে করেছিলেন বলে জানান তিনি সেই সংসার ৬ মাস স্থায়ী হয়েছিল ।এই  ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
 দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম মইনুল ইসলাম বলেন  আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি  । আসামী কে গ্রেফতার করা হয়েছে ।  লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে । ঘাতক স্বামীর নামে নামে  মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।
দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল হাসান রাসেল বলেন  এটি একটি নির্মম হত্যাকান্ড । আমি আজ সকালে ঘটনাস্থলে গিয়েছিলাম স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি । এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।