• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

সরিষাবাড়ীতে অপকর্ম করতে গিয়ে ইউপি মেম্বার আটক, গণধোলাই খেয়ে শ্রীঘরে

সরিষাবাড়ি সংবাদদাতা:

জামালপুরের সরিষাবাড়ীতে তোজাম্মেল হোসেন বকুল (৪৫) নামে এক ইউপি মেম্বার
অপকর্ম করতে গিয়ে গণধোলাইয়ের শিকার হয়েছেন। পরে জনতা তাকে আটক করে পুলিশে
সোপর্দ করেছে।

শুক্রবার (১৩ জুন) গভীর রাতে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের
বগারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তোজাম্মেল হক বকুল উপজেলার ২নং
পোগলদিঘা ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউপি সদস্য ও তার প্রেমিকা চামেলি বেগম (৩০) থানা
হাজতে আটক ছিলেন। তাদের জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল।

এদিকে তাদের সেক্সভিডিও এলাকায় মানুষের মুঠোফোন ও সামাজিক
যোগাযোগমাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেছে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র
প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের
বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য তোজাম্মেল হোসেন বকুলের সাথে একই গ্রামের
পার্শ্ববর্তী পাড়ার রাজমিস্ত্রি আফজাল হোসেনের স্ত্রী চামেলি বেগমের
মধ্যে পরকীয়া প্রেম গড়ে উঠে।

এক কন্যার জননী চামেলি বেগমের বাড়ি নির্জন থাকায় ইউপি সদস্য তোজাম্মেল
প্রায়ই ওই বাড়িতে গিয়ে চামেলির সাথে অপকর্মে লিপ্ত হতেন। বিষয়টি নিয়ে
এলাকায় কানাঘুষা শুরু হলেও তার প্রভাবে কেউ মুখ খোলার সাহস পেতেন না।

শুক্রবার রাত ৯টার দিকে তোজাম্মেল ওই বাড়িতে ঢুকে ঘরের বাতি বন্ধ করে
চামেলির সাথে অপকর্মে লিপ্ত হন। এসময় আশেপাশের লোকজন টের পেয়ে অতর্কিত
ঘরে ঢুকে বিবস্ত্র ও আপত্তিকর অবস্থায় দু’জনকে আটক করে।

এসময় স্থানীয় জনতা তোজাম্মেলকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গিয়ে তাকে ও তার প্রেমিকাকে আটক করে শনিবার (১৩ জুন) ভোর ৪টার
দিকে সরিষাবাড়ী থানা হাজতে এনে রাখে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো. ফজলুল করীম
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত ইউপি সদস্য তোজাম্মেল হোসেন
বকুল দীর্ঘদিন ধরে ওই নারীর সাথে অপকর্মে লিপ্ত হতেন- বলে জানতে পেরেছি।
এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তাকেসহ তার প্রেমিকাকে আটক
করে থানা হাজতে রাখা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের ও
জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছিল বলেও তিনি জানান।

এদিকে ইউপি সদস্যকে অপকর্ম অবস্থায় হাতেনাধে ধরে ফেলায় একটি সেক্সভিডিওি
এবং কিছু বিবস্ত্র ছবি এলাকার মানুষের হাতে হাতে ঘুরছে। সামাজিক
যোগাযোগমাধ্যমগুলোতে এসব ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র
প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে ২নং পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিনের
বক্তব্য জানতে মুঠোফোনে চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।