• শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান এবং বিভিন্ন ধরনের অপপ্রচারে বিজিবির বক্তব্য

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স নীতি’র সফলতা আনতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) গত ০৯ মাসে ৯১ জন আসামীসহ ৪,৬৫,৮৭,৬১৪/- টাকা মূল্যের ইয়াবাসহ অন্যান্য চোরাচালানী পণ্য আটক করা হয়। আটককৃত ইয়াবা পাচারকারীদের তথ্যমতে ভারত হতে রৌমারী-রাজিবপুরের উত্তর এবং দক্ষিণ আলগারচর গ্রামে ইয়াবা পাচার হয়ে আসে। পরবর্তীতে ঐ গ্রামগুলি হতে ভারতীয় ইয়াবা দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। বর্তমানে বিজিবি’র শক্ত অবস্থানের কারনে উল্লেখিত এলাকায় মাদক পাচারে জড়িত অধিকাংশ ব্যক্তি ক্ষতিগ্রস্থ হয়েছে। এর ফলে মাদক ব্যবসায়ীরা যে কোন উপায়ে তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের কুটকৌশল অবলম্বন করছে। পূর্বে উল্লেখিত ৯১ জন আসামীর সিংহভাগই ইয়াবা ব্যবসার সাথে সরাসরি জড়িত ছিল এবং এখনো পর্যন্ত কোন নির্দোষ ব্যক্তিকে কখনোই আসামী করা হয়নি। ইয়াবা পাচারকারী ব্যতীত অন্য কোন সাধারণ জনগণ যেন কোনপ্রকার হেনস্থা না হয় সে ব্যাপারে জামালপুর ব্যাটালিয়ন(৩৫ বিজিবি) অত্যন্ত সতর্কতার সাথে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে।

গত ২২ শে জুন ২০২০ তারিখে জামালপুর ব্যাটালিয়নের বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি’র বিশেষ টহলদল কর্তৃক মামুন ও হিমু নামে ০২ জনকে ১৯৭ পিছ ইয়াবাসহ আটক করা হয়। এছাড়াও ০৭ জুন ২০২০ তারিখে তাদের আপন ফুফাতো ভাই আবুল কালাম আজাদ এবং ল্যাংড়া কামালকে হিরোইন ও ইয়াবাসহ রৌমারী বিওপি’র বিজিবি টহলদল কর্তৃক আটক করা হয়। সেই সময় আটককৃত ল্যাংড়া কামালকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আবুল কালাম আজাদের পরিবার ও আলগারচরের যারা যারা মাদকের সাথে জড়িত সবারই নাম প্রকাশ করে। ইতিমধ্যে মামুন ও হিমুর আটক সংক্রান্ত বিষয়টাকে পুঁজি করে স্থানীয় কিছু সংখ্যক স্বার্থান্বেষী মানুষসহ আলগারচরের সকল মাদক ব্যবসায়ী ও তাদের পরিবার মাদকের বিরুদ্ধে বিজিবি’র চলমান এ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে মানববন্ধন, সংবাদ সম্মেলন করে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। একই সাথে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) কর্তৃক চলমান মাদক বিরোধী তথা ইয়াবা পাচাররোধে বিজিবি’র গতিশীল কার্যক্রমের সাথে একাত্মতা ঘোষণা করে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকার সর্বস্তরের জনসাধারণ, ছাত্রসমাজ, বিভিন্ন পেশাজীবি মানুষ ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ মাদকের বিরুদ্ধে মানববন্ধন করেছে। এলাকাবাসীর দাবী আলগারচর গ্রামের অধিকাংশ মানুষ ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থাসহ বিজিবি’র কঠোর নজরদারীর দাবী অধিকাংশ মানুষের।

এ প্রেক্ষিতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চলমান এই মাদকবিরোধী অভিযানের মাধ্যমে সামাজিক স্থিতিশীলতা তথা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে স্থানীয় এলাকাবাসীসহ সকলের সহযোগীতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।