• শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) বিজিবি’র বাঘারচর বিওপি’র অভিযানে ০১ জন আসামীসহ ৫৫৩ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট আটক

 

প্রেস বিজ্ঞপ্তিঃ

“মাদকের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ এর সার্বিক দিক নির্দেশনায় অদ্য ০৬ জুলাই ২০২০ তারিখ বাঘারচর বিওপির হাবিলদার মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে ০৬ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বিওপি সংলগ্ন পাঁকা রাস্তার উপর রৌমারী হতে ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস তল্লাশী করে ০১ জন আসামীসহ ৫৫৩ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৭৭০/- টাকা আটক করতে সক্ষম হয়। যার সর্বমোট সিজার মূল্য-১,৬৭,৬৭০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা: মোঃ আজাদুল ইসলাম (৩০), পিতা- মোঃ জয়নাল আবেদীন, গ্রাম-চর হিজলামারী, পোস্ট-যাদুরচর, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম। আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করতঃ মালামালসহ দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির প্রতিফলন ঘটাতেই জামালপুর ও রাজিবপুর-রৌমারীর ৭২ কিঃ মিঃ সীমানা মাদকমুক্ত রাখার দৃঢ় প্রত্যয়ে বদ্ধপরিকর জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।