• শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
বাংলাদেশে নতুন করে ১৪ টি বিমান ক্রয়ের চুক্তি হয়েছে — জামালপুরে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত মহান মে দিবসের সফলতা কামনা করেছে এম শুভ পাঠান জামালপুরে মহান মে দিবস পালিত জামালপুরে জেলা শ্রমীকদলের আয়োজনে মহান মে দিবস পালিত জামালপুরে ৩৫ বিজিবি অভিযানে ভারতীয় কসমেটিক উদ্ধার  জামালপুরে ছাত্রদলনেতা কর্তৃক বসতবাড়ি দখল ও হামলার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন পানি সংকট দূরীকরণে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির টিউবয়েল পেল দেওয়ানগঞ্জের ৭০ টি পরিবার জামালপুরে তুচ্ছ ঘটনায় বৃদ্ধ মহিলাকে মারধর-সদর থানায় অভিযোগ দায়ের দোস্ত এইড এর সহায়তা পেল সাতক্ষীরার প্রতাবনগরের ৫০০ হতদরিদ্র পরিবার জামালপুরে ট্রাক চালককে আটকের প্রতিবাদে ৩৬৪০ শ্রমীক সংগঠনের বিক্ষোভ সমাবেশ

করোনা টেস্ট ফি বাতিল সহ বিভিন্ন দাবীতে জামালপুরে  মানববন্ধন 

মেহেদী হাসান ঃ
করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনা এবং কর্মহীন যুবকদের বেকার ভাতা প্রদানের দাবীতে জামালপুরে মানববন্ধন করেছে জেলা ইসলামী যুব আন্দোলন।
আজ বৃহস্পতিবার  ( ০৯ জুলাই) সকালে শহরের দয়াময়ী মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাসুম মুশফিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার সৈয়দ ইউনুস আহাম্মেদ, সাধারণ সম্পাদক মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মাওলানা মাজহারুল আনোয়ার, জেলা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সভাপতি আশেক মাহমুদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ, ইসলামী শ্রমিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি হাফেজ লিয়াকত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশব্যাপী করোনাভাইরাস যখন মহামারি আকার ধারণ করেছে, তখন সরকারি আমলা ও জনপ্রতিনিধিরা তাদের দায়িত্ব ভুলে দুর্নীতির মহোৎসবে মেতে উঠেছে। স্বাস্থ্য খাতে চরম অব্যবস্থাপনা এবং সীমাহীন দুর্নীতির মূল্য জীবন দিয়ে দিতে হচ্ছে মানুষকে। দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর থেকেই চিকিৎসা কেন্দ্রগুলোতে ছিল চরম অব্যবস্থাপনা। রোগী ভর্তি ও চিকিৎসায় বিড়ম্বনা, নমুনা প্রদানে বিড়ম্বনা, রোগী ও রোগীর স্বজনদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের অশালীন আচরণ এখন নিয়মিত অভিযোগে পরিণত হয়েছে।’
তারা আরো বলেন, স্বাস্থ্যখাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনা চলছে। এজন্য স্বাস্থ্যমন্ত্রী দায়ী। তাই তার পদত্যাগ করা উচিত। এদিকে যেখানে বিশে^র কোথাও করোনা টেস্ট করতে টাকার প্রয়োজন হয় না, সেখানে বাংলাদেশ করোনা টেস্ট ফি নির্ধারণ করা হয়েছে, যা অযৗক্তিক। এই ফি বাতিল করতে হবে।
সীমান্ত হত্যা বন্ধ নিয়ে বলেন,  প্রতিনিয়ত বাংলাদেশ সীমান্তে নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে।  কিন্তু এর কোন দৃশ্যমান প্রতিবাদ করছেনা বাংলাদেশ সরকার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।