• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে  জামালপুরে পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত  জামালপুরের ইসলামপুরে দিনব্যাপী জেন্ডার ও জলবায়ু পরিবর্তন মেলা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে অ্যাডভোকেট রোকনুজ্জামানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রয়াত বিএনপি সাবেক মহাসচিব কন্যা আরুনী তালুকদারের সাথে মতবিনিমিয় করলেন এম শুভ পাঠান জামালপুরে খবরের কাগজ ‘বন্ধুজন’ জেলা কমিটি গঠন ইসলামপুরে বিএনপির ৬ নেতাকর্মী জামায়াতে যোগদান কুড়িগ্রামের রাজিবপুরে ১৫পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত দোস্ত এইডের সহায়তায় বকশীগঞ্জে ৯০ টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ

মমতাময়ী এবং দেশপ্রেমিক সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা– ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি ॥ জামালপুর ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল বলেছেন- শেখ হাসিনার বড় পরিচয় তিনি জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা। একদিকে যেমন মমতাময়ী মা অন্যদিকে একজন দক্ষ প্রশাসক। খাদ্যঘাটতির ক্ষতিগ্রস্থ একটি দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশ আজকে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড় করিয়েছেন যিনি। তিনি মানবতার মা জননেত্রী শেখ হাসিনা দুনিয়ায় অনন্য । সাধারণ মানুষের সুখ-দুুঃখের সাথে পরিচিত একজন ডিজিটাল বাংলাদেশেরও রূপকার।
উপজেলা প্রশাসন আয়োজনে অফিসার্স ক্লাব মাঠে সোমবার দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চরগোয়ালিনী, গোয়ালেরচর, গাইবান্ধা ইউনিয়ন ও পৌরসভার গুচ্ছ গ্রামে বসবাসরত ৫শ ২৪টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও ৫৫ জনকে ১ বান্ডিল করে ঢেউটিন বিতরণ কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন দেশ আজ খাদ্যে সয়ং সম্পন্ন,কেউ আর না খেয়ে থাকতে হয়না, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে দেশকে সমৃদ্ধির অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন জননেত্রী শেখ হাসিনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, ধর্ম প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব দিদারে আলম মাকসুদ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু.উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জামাল আবু নাছের চৌধুরী চার্লেস,চেয়ারম্যান মাকছুদুর রহমান,হারুনুর রশিদ সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।