• রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজ :
জামালপুরে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ৫শতাধিক হতদরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ করলেন এম শুভ পাঠান দুঃখ প্রকাশ করলেন বিসিবির পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খানকায় চিশতিয়া দরবার শরীফের ওরস মোবারকের সমাপনী — এম শুভ গঠন ঈদ-উল-আযহা উপলক্ষে যমুনা সেতুর পূর্ব পাড়ে যানজট নিরসনে কাজ করছে জামালপুরের ৩৫ বিজিবি জামালপুরে তারেক শাহ্ ওরস মোবারক উদ্বোধনী পতাকা উত্তোলন  করলেন এম শুভ পাঠান  জামালপুরে রামিসা হত্যাকারী সোহেলরানার ফাঁসির দাবিতে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন জামালপুর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে এম শুভ পাঠান জামালপুরে অবৈধ ইটভাটা ধ্বংস করল পরিবেশ অধিদপ্তর রাজিবপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন জামালপুরে অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

জামালপুরে ভূমিদস্যুদের কবল থেকে ভূমি উদ্ধারের দাবী কৃষকদের

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে আওয়ামী সুবিধাবাদী, প্রভাবশালী ও ভূমিদস্যুদের কবল থেকে ভূমি উদ্ধারের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছে ভূক্তভোগী কৃষকরা। রবিবার (১২ অক্টোবর) দুপুরে শহরের ফৌজদারী মোড়ে ভূক্তভোগী ৩৫টি পরিবারের সদস্যরা এই কর্মসুচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে ভূক্তভোগী কৃষক মেরাজুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, খালিদ হাসান, সখিনা বেগমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, নদী ভাঙনের কবলে জামালপুরের নাওভাঙ্গা ও শেরপুর জেলার চরপক্ষীমারী মৌজার জমির সীমানা চিহ্নিত না থাকায় ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত চরের উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়।

 

সংঘর্ষের ফলে শেরপুর জেলার ৩ জন এবং জামালপুর জেলার ২ জন মোট ৫ জন নিহত হয়। তখন থেকেই কৃষকদের চাষাবাদের জমি জোর করে দখল করে প্রভাবশালী ভূমিদস্যুরা। এ প্রেক্ষিতে সীমানা নির্ধারণ ও মীমাংসার জন্য জামালপুর ও শেরপুর জেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করে। দীর্ঘদিনের প্রচেষ্টায় দুই জেলার সীমানায় দুই মৌজা নাওভাঙ্গা ও চরপক্ষীমারীর মাঝে দুই জেলার প্রশাসন সীমানা নির্ধারন করে দেয়। গত তিন মাস আগে নির্ধারিত দুই জেলার সীমানায় পিলার বসানো হয়। কিন্তু প্রভাবশালী ভূমিদস্যুরা তা অমান্য করে কৃষি নির্ভর ৩৫টি পরিবারের সদস্যদের চাষাবাদে নানাভাবে হুমকি ও বাধা প্রদান করছে। তাই তাদের জমির দখল বুঝিয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক হাছিনা বেগমের কাছে স্মারকলিপি প্রদান করেন ভূক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।